Menu

নিরামিষ মটর পনির রেসিপি। niramish matar paneer recipe in bengali।Arpita's Smart Kitchen



শীতকালে মটরশুটি প্রচুর পরিমানে পাওয়া যায়।আর শীত কালের মটরশুটির স্বাদ ওখুব বেশি।আমরা মটরশুঁটি দিয়ে বিভিন্ন রকমের রেসিপি রান্না করি ।কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে নিরামিষ মটর পনির রেসিপি শেয়ার করবো।

নিরামিষ -মটর -পনির -রেসিপি-। niramish- matar- paneer- recipe- in- bengali।Arpita's Smart Kitchen
Add caption

উপকরণঃ-


পনির 200 গ্রাম ।

ছাড়ানো মটরশুটি 1 কাপ ।

টমেটো কুচি 4 টে (পাকা এবং লাল হলে ভালো) ।

কাঁচালঙ্কা কুচি 4 টে ।


কাশ্মীরি লঙ্কা গুড়ো 1 চা চামচ ।

জিরা গুড়ো 1/2 চা চামচ ।

ধোন গুড়ো 1/2 চা চামচ ।

কসুরি মেথি 1 চা চামচ ।

গরম মশলা গুড়ো 1/2চা চামচ ।

কাজু বাটা 1 টেবিল চামচ ।

আদা বাটা 1 চা চামচ ।

তেজ পাতা 2 টো ।
নিরামিষ মটর পনির রেসিপি।- niramish -matar- paneer- recipe- in- bengali-।Arpita's -Smart -Kitchen
Add caption

চিনি 1/2 চা চামচ ।

হলুদ গুড়ো 1/2 চা চামচ ।

সর্ষের তেল 4 টেবিল চামচ ।

ঘি 1 চা চামচ ।

ফোড়নের জন্য গোটা গরম মশলা ।

নিরামিষ মটর পনির রেসিপি। -niramish- matar- paneer- recipe- in -bengali-।Arpita's- Smart -Kitchen
Add caption


প্রনালীঃ-


পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে রাখুন।ওভেনে একটা কড়াই বসিয়ে সব তেল দিয়ে গরম করুন।তেল গরম হলে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিন।একটু গন্ধ বের হলে তাতে কাঁচালঙ্কা কুচি,কাশ্মীরি লঙ্কাগুঁড়ো,জিরে গুড়ো,ধোনে গুড়ো,আদা বাটা,কাজু বাটা,কসুরি মেথি,হলুদ গুড়ো,চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে টমেটো কুচি দিয়ে দিন সঙ্গে পরিমান মতো নুন দিন।টমেটোর সঙ্গে নুন দিলে টমেটো গোলে যায় খুব তাড়াতাড়ি।কিছুক্ষন পর টমেটো কুচিগুলো গোলে একটা পেস্ট হলে তাতে ছাড়ানো মটর গুলো দিন আর নাড়াচাড়া করুন।


নিরামিষ মটর পনির রেসিপি। -niramish- matar- paneer- recipe- in bengali-।Arpita's- Smart- Kitchen
Add caption


কিছুক্ষন পর দেখবেন মটরের ওপরে একটা সাদা লেয়ার তৈরি হয়েছে আর চট পট,চট পট শব্দ হচ্ছে।তাহলে বুঝতে হবে যে মটর আর টমেটোর মশাল রেডি।এবারে তাতে ওয়ান এইন্ড হাফ কাপ জল দিন। জল ফুটতে শুরু করলে তাতে পনিরগুলো দিয়ে দিন আর একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রেখে দিন।কিছুক্ষন পর যখন ঝোল টা শুকিয়ে গ্রেভি মতো হয়ে যাবে তখন উপরে গরম মশালর গুড়ো আর ঘি ছড়িয়ে নামিয়ে নিন।রেডি একদম নিরামিষ টেস্টি আর স্পাইসি মটর পনির।গরম গরম রুটি,পরোটা, লুচির সঙ্গে পরিবেশন করুন।

নিরামিষ মটর পনির রেসিপি।- niramish- matar- panee-r recipe- in- bengali।-Arpita's- Smart -Kitchen
Add caption


টিপসঃ-


পনিরের টুকরো গুলো ছোট ছোট করাই ভালো।বাজারে মাখন ছাড়া পনির আর মাখন দেওয়া পনির দুই রকমেরই পাওয়া যায়।এই ক্ষেত্রে মাখন দেওয়া পনির ব্যবহার করলে ভাল।আপনি চাইলে এখানে একটু কিশমিশ বাটাও ব্যবহার করতে পারেন।আর একটু ফ্রেস ক্রিম ও দিতে পারেন।আর অবশ্যই মটর পনির রান্না করার 2থেকে 3 ঘন্টা পর খেতে বেশি ভালো লাগে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন