Menu

এগ চিলি রেসিপি ।।Chilli egg Recipe in Bengali ।। Arpita's Smart Kitchen

ডিম খেতে কে না ভালোবাসে? বাচ্চা বড় প্রায় সবাই ডিমের যে কোনো রেসিপি খেতেই খুব পছন্দ।আজ আমি আপনাদের সঙ্গে এগ চিলি রেসিপি শেয়ার করবো।

এগ –চিলি- রেসিপি – Chilli- egg- Recipe- in- Bengali - Arpita's- Smart -Kitchen    ডিম দুটি সেদ্ধ","নুন স্বাদ মত","চৌকো করে কাটা ক্যাপসিকাম হাফ কাপ","চৌকো করে কাটা
Add caption

উপকরণঃ- 

ডিম 6 টা ।

বড় পেঁয়াজ 2 টো বড় কিউব করে কাটা ।

বড় পেঁয়াজ 1 বাটা ।

ক্যাপসিকাম বড় কিউব করে কাটা ।

রসুন কুচি 7 বা 8 টা ।

রসুন বাটা 6 বা 7 টা ।

আদা বাটা 1/2চা চামচ ।
এগ –চিলি- রেসিপি – Chilli- egg- Recipe- in- Bengali - Arpita's- Smart -Kitchen    ডিম দুটি সেদ্ধ","নুন স্বাদ মত","চৌকো করে কাটা ক্যাপসিকাম হাফ কাপ","চৌকো করে কাটা
Add caption

গোলমরিচ গুরো 1 চা চামচ ।

কাঁচালঙ্কা কুচি 5 টা ।

কাশ্মীরি লঙ্কা গুড়ো 1/2চা চামচ ।

টমেটো সস 4 টেবিল চামচ ।

চিলি সস 2 টেবিল চামচ ।

সয়াসস 2 টেবিল চামচ ।

ময়দা 4 টেবিল চামচ ।

কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ ।

নুন পরিমান মত ।
এগ –চিলি- রেসিপি – Chilli- egg- Recipe- in- Bengali - Arpita's- Smart -Kitchen    ডিম দুটি সেদ্ধ","নুন স্বাদ মত","চৌকো করে কাটা ক্যাপসিকাম হাফ কাপ","চৌকো করে কাটা
Add caption

প্রনালীঃ-

প্রথমে একটা পাত্রে 1 টা ডিম রেখে সব ফাটিয়ে নিন।এবারে তাতে পরিমান মতো নুন ,একটু গোলমরিচ গুড়ো আর একটু কাঁচালঙ্কা কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।এবারে একটা আলুমিনিয়ামের পাত্রে একটু তেল ব্রাশ করে তাতে ফ্যাটানো ডিম ঢেলে দিন।আর একটা কড়াইতে 1 কাপ জল দিয়ে ডিমের বাতি টা বসিয়ে কড়াই টা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট ভাপে সেদ্ধ হতে দিন।10 মিনিট পর ঠান্ডা হয়ে এলে চৌকো করে সব পিস করে নিন। এবারে একটা পাত্রে কর্নফ্লাওয়ার, ময়দা,পেঁয়াজ বাটা,রসুন বাটা,আদা বাটা,নুন আর একটা ডিম ফাটিয়ে দিয়ে ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার বানাতে হবে।

এগ –চিলি- রেসিপি – Chilli- egg- Recipe- in- Bengali - Arpita's- Smart -Kitchen    ডিম দুটি সেদ্ধ","নুন স্বাদ মত","চৌকো করে কাটা ক্যাপসিকাম হাফ কাপ","চৌকো করে কাটা
Add caption

এবারে  ওভেনে একটা কড়াই বসিয়ে তেল গরম করে পিস করা ডিম গুলো ব্যাটারে চুবিয়ে চুবিয়ে তেলে ভেজে তুলুন।তারপর কড়াই থেকে সব তেল তুলে 2 টেবিল চামচ তেল রেখে দিন ।আর তাতে এক এক করে রসুন কুচি,কাঁচালঙ্কা কুচি,ক্যাপসিকাম দিয়ে 2 মিনিট মতো একটু নেড়ে তাতে পেঁয়াজের টুকরো গুলো দিয়ে দিন।একটু ভাজা মতো হলে তাতে টমেটো সস,চিলি সস,সয়াসস ,কাশ্মীরি লঙ্কা গুড়ো ,নুন দিয়ে ভালো করে নেড়ে 1 কাপ মতো জল দিন।জল ফুটতে শুরু করলে তাতে এক এক করে ভাজা ডিম গুলো দিয়ে দিন আর কিছুক্ষন মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিন।নামানোর আগে 1/2চা চামচ কর্নফ্লাওয়ার  গুলে উপরে ডেলে দিন।1 মিনিট পর গোলমরিচ গুড়ো ছড়িয়ে নামিয়ে নিন। এই রেসিপিটা গরম রুটি,লুচি,পরোটা, ফ্রায়েড রাইসের সঙ্গে দারুন লাগে।

এগ –চিলি- রেসিপি – Chilli- egg- Recipe- in- Bengali - Arpita's- Smart -Kitchen    ডিম দুটি সেদ্ধ","নুন স্বাদ মত","চৌকো করে কাটা ক্যাপসিকাম হাফ কাপ","চৌকো করে কাটা
Add caption

টিপস ঃ-

এই রান্নায় ঝাল টা আপনাদের পছন্দ মতো দিতে পারেন।ব্যাটার টা অনেকেই জল দিয়ে গোলে কিন্তু ডিম দিয়ে বানালে অনেক বেশি টেস্টি হয়।আর গোলমরিচ গুড়ো কোনো ভাবেই স্কিপ করা যাবে না।ঠিক একই ভাবে আপনারা পনির দিয়েও চিলি পনির করতে পারেন।না চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুড়ো স্কিপ করতে পারেন।তবে এটা দিলে রান্নার রং টা খুব ভালো হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন