Menu

শীতের সব্জি দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি।Mourola macher recipe। Arpita's Smart Kitchen


     শীতের -সব্জি- দিয়ে- মৌরলা- মাছের -চচ্চড়ি-।Mourola- macher- recipe। Arpita's Smart Kitchen

উপকরণঃ-


#মৌরলা মাছ 300 গ্রাম ।

#পেঁয়াজ বড় 2 টো কুচি করে কাটা ।

#আলু সরু সরু লম্বা করে কাটা 1 কাপ ।

#বেগুন সরু সরু লম্বা করে কাটা 1 কাপ ।

#পেঁয়াজকোলি 1 কাপ ।

#ফুল কপি ছোট ছোট করে কাটা 1 কাপ ।

#সিম সরু লম্বা করে কাটা 1 কাপ ।

#মুলো সরু লম্বা করে কাটা 1 কাপ ।

#ধোনে পাতা কুচি 2 টেবিল চামচ ।



#কাঁচালঙ্কা চেরা 6 টা ।

#সরষে বাটা 2 টেবিল চামচ ।

#জিরে গুড়ো 1 চা চামচ ।

#ফোড়নের জন্য গোটা জিরে 1/2চা চামচ ।

#হলুদ পরিমান মতো ।

#নুন পরিমান মতো ।

#সরষের তেল পরিমান মতো ।

     শীতের -সব্জি- দিয়ে -মৌরলা -মাছের- চচ্চড়ি।-Mourola -macher- recipe। Arpita's Smart Kitchen

প্রনালীঃ-



প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিন। নুন ,হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নিন।এবারে কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ গোলাপি করে ভেজে নিন।পেঁয়াজ ভাজা হলে এক এক করে সব সব্জি দিয়ে ভেজে নিন।ভালো করে ভাজা হলে সব্জি গুলো একটু নরম আর পরিমানে কমে আসবে।এবারে তাতে নুন,হলুদ আর কাঁচালঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিন।


     শীতের সব্জি দিয়ে মৌরলা- মাছের- চচ্চড়ি-।Mourola -macher -recipe।- Arpita's- Smart -Kitchen



এবারে তাতে 1/2কাপ জল দিয়ে ঢাকা দিয়ে দিন।অবশ্যই মাঝারি ফ্লেমে জল ফোটা পর্যন্ত রাখতে হবে।এবারে জল ফুটে উঠলে তাতে দিয়ে দিন সরষে বাটা ,আর জিরে গুড়ো।কিচ্ছুক্ষন পর জল শুকিয়ে গিয়ে মশলা মাখা হয়ে এলে  আর তেল বেড়িয়ে এলে তাতে 1 চা চামচ সরষের তেল আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিন আর ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ওভেনের ফ্লেম বন্ধ করে দিন।10 মিনিট পারে  ঢাকা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

     শীতের- সব্জি- দিয়ে -মৌরলা- মাছের -চচ্চড়ি।Mourola -macher- recipe। Arpita's Smart Kitchen

টিপসঃ-


মাছ গুলো একটু করা করে ভাজতে হবে। বেগুন আর মুলো স্কিপ করলে চলবে না।অন্যান্য সব্জি আপনাদের পছন্দ মতো দিতে পারেন।খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে বেগুন ঘেঁটে গিয়ে চচ্চরির  স্বাদ নষ্ট হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন