চিতল মাছকে মাছের রাজা বলা যেতে পারে। মাছের
একঘেয়ে ঝোল, কালিয়া বা দইয়ের
পদ, সর্ষে বাটা,
মালাইকারি তো অনেকহল। চিতল
মাছের পেটি যেমন সুস্বাদু,
তেমনই বাঙালিদের
চিতল মুইঠ্যা সারা দেশে জনপ্রিয়। এ বার একটু চিতল মাছের মুইঠ্যা চেখে দেখা যাক। আজ
থাকছে বাঙালির অত্যন্ত প্রিয়, লোভনীয় এই রেসিপি।
![]() |
| Add caption |
উপকরণ ঃ-
চিতল মাছের গাদা (পিঠের দিকটা ) -৫০০ গ্রাম।
সিদ্ধ আলু - ২টা (মাঝারি সাইজ )।
সরষের তেল -পরিমাণ মত ।
পিঁয়াজ
( মাঝারি ) -২ টি ।
আদা -
১ ইঞ্চি ।
লঙ্কার গুঁড়া ,
![]() |
| Add caption |
জিরার গুঁড়া,
ধনের গুঁড়া ,
হলুদ গুঁড়া ,
গরম মসলা ,
ঘি- পরিমাণ মত ।
নুন স্বাদ অনুসারে।
![]() |
| Add caption |
প্রণালীঃ-
মাছের গাদাটা পিস করা চলবে না গোটা রাখতে হবে । বটি বা ছুড়ি দিয়ে মাঝখানের স্পাইনাল কর্ডটা কেটে ফেলে দিতে হবে । বাজারে
মাছওলাদের মুইঠ্যা করব বললে ওরাই কেটে দেয় । এবার ভাল করে ধুয়ে চামচ দিয়ে গাদা
থেকে মাছ কুড়ে বের করে নিতে হবে । এর একটা
কায়দা আছে । এমন করে কুরতে হবে যাতে কাঁটাগুলো উঠে না আসে । শুধু মাছটাই আসে ।
একটু খেয়াল করে চামচ একদিকেই টানতে হবে । নাহলে কাঁটা মিশে যাবে মাছে । এবার এই মাছে সাথে সিদ্ধ আলু আর নুন ভাল করে মিক্স করে গোল গোল মণ্ড বানিয়ে
নিন ।
![]() |
| Add caption |
একটি পাত্রে জল গরম বসান । জল ফুটলে ওতে
মণ্ডগুল ছেড়ে দিন । মিনিট দশেক ফুটলেই
মণ্ডগুলো শক্ত হয়ে যাবে ।এবার জল ঝরিয়ে মণ্ডগুলো চার পিস করে কেটে রাখুন । কড়াইতে তেল গরম হলে ওতে পিস করা মণ্ডগুলি অল্প
লাল করে ভেজে নিন । এবার ঐ তেলেই পেঁয়াজ
বাটা , আদা বাটা , জিরা গুঁড়া , লঙ্কা গুঁড়া , ধনে গুঁড়া , হলুদ দিয়ে মসলাটা কষে নিন । এবার ওতে পরিমাণ মত
নুন ও
জল দিন । ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মণ্ডগুলো দিয়ে দিন । নামাবার আগে ঘি ,
গরম মসলা ওপর থেকে ছড়িয়ে
দিন । খুব বেশী ঝোল রাখা যাবে না । চিতলের মুইঠ্যা তৈরি । টেস্ট করে দেখুন স্বাদটা
কেমন হল । ঝরঝরে সাদা ভাতের সাথে জমিয়ে খান আর বন্ধুদেরও ডেকে খোয়ান ।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন