Menu

মান কচু বাটা | Kochu bata Recipe in Bengali।Arpita's Smart Kitchen


মান কচু বাটা | Kochu bata Recipe in Bengali।Arpita's Smart Kitchen

মান -কচু -বাটা- | Kochu -bata -Recipe- in -Bengali।-Arpita's-Smart Kitchen

অনেকেই মনে করেন মান বাটা কাঁচা কি করে খাবেন? গলা ধরবে না তো? আজ আমি আপনাদের মান বাটার সহজ রেসিপি দিচ্ছি,এ ভাবে মান বাটা করলে গলা তো ধরবেই না বরং এর স্বাদ কখনো ভুলতেই পারবেন না।দেখে নেওয়া যাক কি কি লাগবে আর কি ভাবে করবেন।
মান- কচু বাটা- | -Kochu- bata- Recipe- in -Bengali।-Arpita's- Smart Kitchen

উপকরণ ঃ-

  • মান কচু ২০০ গ্ৰাম ।
  • লঙ্কা ৩/৪ টি বা বেশি ।
  • নারকেল কোড়ানো ১০০ গ্রাম  ।
  • রসুন ৪/৫ কোয়া ।
  • পোস্ত ৩ চামচ ।
  • কালো সরষে ৩  চা চামচ ।
  • সরষের তেল ৫/৬ চা চামচ বা বেশি ।
  • নুন স্বাদ মতো ।
  • চিনি ১ চা চামচ ।

প্রথমে কচু টাকে ভাল করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে।এবারে শীল নোরা তে একটু থেঁতো করে নিতে হবে।এবারে একটা ঝাঁজরি থালা তে এটা নিয়ে কচলে কচলে ভালো করে আবার ধুয়ে নিতে হবে।সাদা দুধের মতো সব অংশ  ধুয়ে বেরকরে দিতে হবে। 
মান -কচু -বাটা- | Kochu -bata -Recipe- in -Bengali।-Arpita's-Smart Kitchen
এবারে একটা কথা বলবো যে আমার বর্তমানে সবাই খুব ব্যস্ত হয়ে পড়ায় শীল নোরার  ব্যবহার প্রায় করি না বললেই চলে।তাই সমস্ত উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে কাঁচা তেল দিয়ে মাখিয়ে  এটা গরম ভাতে খেলে খুব ভালো লাগবে।তবে ব্লেন্ড এর সময় এক ফোটাও জল দেওয়া যাবে না।কিন্তু আমার মতে যদি পুরো প্রক্রিয়া টা শীল নোরাতে হয় তবে এর স্বাদ অনেক বেশি হবে।
মান- কচু বাটা- | -Kochu- bata- Recipe- in -Bengali।-Arpita's- Smart Kitchen
প্রথমে থেঁতো করা মান মিহি করে বেঁটে নিতে হবে।এর পর যত টা পরিমান মান তার আধা পরিমান নারকোল মিহি করে বেটে রাখতে হবে।তার পর এক এক করে সরষে,পোস্ত, রসুন,কাঁচালঙ্কা বেটে  তাতে অল্প চিনি, পরিমান মতো নুন  আর সরষের তেলদিয়ে সব গুলো এক সঙ্গে মিশিয়ে  গরম ভাতে পরিবেশন করুন।দুই রকম ভাবেই আপনারা করে খেতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন